clock ,

দূরসম্পর্কে বিয়ে, শাস্তি হালচাষ! ওড়িশায় নবদম্পতিকে গরুর মতো জোয়াল বেঁধে অপমান

দূরসম্পর্কে বিয়ে, শাস্তি হালচাষ! ওড়িশায় নবদম্পতিকে গরুর মতো জোয়াল বেঁধে অপমান

গরুর জায়গায় জোয়াল বাঁধা হলো মানুষের ঘাড়েআর সেই মানুষ দুটি সদ্য বিবাহিত এক নবদম্পতি। তাদের দিয়েই হালচাষ করালো এক দল গ্রামবাসী। দৃশ্যকে ঘিরে চললো তালি, হাসাহাসি, আর হর্ষধ্বনি। এমনই এক নির্মম অমানবিক ঘটনা ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের রায়গড়া জেলার কাঞ্জামাঝিরা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর সম্প্রতি বিয়ে করেন ওই গ্রামের এক যুবক যুবতী। কিন্তু সমস্যা বাঁধে তাদের আত্মীয়তার সম্পর্ক নিয়ে। অভিযোগ, নবদম্পতি একে অপরের দূরসম্পর্কের আত্মীয়যুবকটি কনের জেঠাতুতো ভাই। এই বিয়েগ্রাম্য নিয়মে পাপবলে গণ্য করে ক্ষিপ্ত হয় গ্রামবাসীরা।

এর জেরেই নবদম্পতিকে জোর করে বাড়ি থেকে বের করে আনা হয়। ধানের খেতে তাদের ঘাড়ে জোয়াল তুলে দেওয়া হয়, আর ছড়ি হাতে কয়েকজন তাদের দিয়ে করায় হালচাষ। কেউ কেউ আবার সেই দৃশ্য দেখে উৎসাহ দিচ্ছিলেন, হাসছিলেন।

কিন্তু শুধু হালচাষেই থেমে থাকেনি এই বর্বরতা। পরে তাদের নিয়ে যাওয়া হয় একটি মন্দিরে, যেখানে তথাকথিত 'পাপের প্রায়শ্চিত্ত' হিসেবে চলে 'শুদ্ধিকরণ'

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। রায়গড়ার জেলা পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ইতোমধ্যে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছে।

এই বর্বরতার ঘটনাটি সামাজিক মাধ্যমে এবং প্রশাসনিক মহলে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। মানবাধিকারকর্মীরা ঘটনাকেনির্লজ্জ নিপীড়নহিসেবে আখ্যায়িত করেছেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য