clock ,

রাজসাক্ষী হয়ে কারাগারে একক সেলে সাবেক আইজিপি মামুন

রাজসাক্ষী হয়ে কারাগারে একক সেলে সাবেক আইজিপি মামুন

জুলাই হত্যাকাণ্ডে অপরাধবোধ থেকে রাজসাক্ষী হতে চেয়ে নিজের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারে একক সেলে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে মামুন দোষ স্বীকার করে বলেন, তিনি জুলাই হত্যার ঘটনার জন্য অনুতপ্ত এবং সব সত্য প্রকাশ করতে চান। তিনি রাজসাক্ষী হতে চান।

পরে তার আইনজীবী ট্রাইব্যুনালে বলেন, মামুন সাধারণ বন্দিদের সঙ্গে থাকায় তার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অবস্থায় তাকে পৃথক সেলে রাখার আবেদন জানানো হয়।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল- আবেদন গ্রহণ করে মামুনের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং তাকে একক সেলে স্থানান্তরের আদেশ দেন।

সেদিন বিকেলেই তাকে ট্রাইব্যুনাল থেকে সরাসরি নতুন নিরাপত্তাবেষ্টিত একক সেলে নেওয়া হয়।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য