চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩৫) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে উপজেলার সেনেরহুদা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত আরিফুল সেনেরহুদা গ্রামের আইজেল আলীর একমাত্র ছেলে। কিছুদিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে গরু ব্যবসায় যুক্ত হন।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে আরিফুল বাড়ির পাশের কানাপুকুরে গোসল করতে যান। এ সময় পুকুরের মাঝখানে একটি বড় মৃত মাছ ভেসে থাকতে দেখে তিনি তা তুলতে গেলে হঠাৎ তলিয়ে যান। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?