clock ,

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টাি আসিফ নজরুল তিনি বলেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে এবং বিষয়ে প্রস্তুত খসড়াটি আগামী উপদেষ্টামণ্ডলির বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

জানুয়ারি বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তথ্য জানান আসিফ নজরুল। পোস্টে তিনি লেখেন, ‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছে। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক কার্যক্রম তারা চালিয়েছে, তার জন্য আইনগত দায়মুক্তি প্রয়োজন।

তিনি আরও বলেন, ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আন্তর্জাতিক নজির টেনে তিনি উল্লেখ করেন, আরব বসন্তসহ বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর জনধিক্কৃত সরকার পতনের প্রেক্ষাপটে দায়মুক্তির আইন প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইনের বৈধতার কথা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্যও দায়মুক্তি আইন প্রণীত হয়েছিল

আসিফ নজরুল জানান, এসব নজির আইনি ভিত্তির আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে এবং সেটি অনুমোদনের প্রক্রিয়ায় নেওয়া হবে। তিনি বলেন, ‘ইনশাল্লাহ, আগামী উপদেষ্টামণ্ডলির বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব, এবং এই অধ্যাদেশ সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য