clock ,

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সতর্কতা জারি টোকিওর

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সতর্কতা জারি টোকিওর

জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (ইইজেড)–সংলগ্ন সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জাপান সরকার। রাশিয়ার সংবাদ সংস্থা TASS তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রের বরাতে জাপানের সংবাদ সংস্থা কিয়োদা জানায়, উত্তর কোরিয়া সম্ভবত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যা জাপান নিয়ন্ত্রিত সমুদ্র এলাকায় গিয়ে পড়েছে। যদিও জাপানি কর্তৃপক্ষ বলছে, ক্ষেপণাস্ত্রগুলো দেশটির একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পতিত হয়েছে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াও। দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, উত্তর কোরিয়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা নিয়ে জাপান দক্ষিণ কোরিয়ার তথ্যে ভিন্নতা রয়েছে।

ঘটনার পর জাপানের উপকূলরক্ষী বাহিনী সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় চলাচলরত জাহাজগুলোকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তবে এই উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নাকি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কিম জং উন এর নেতৃত্বাধীন উত্তর কোরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য