clock ,

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে হাইকোর্টে রিট

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে হাইকোর্টে রিট

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন গণভোটের তপশিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী . ইউনুচ আলী আকন্দ সোমবার আদালতের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন।

রিটে গত ১১ ডিসেম্বর একই দিনে জাতীয় সংসদ নির্বাচন গণভোটের তপশিল সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তপশিল ঘোষণার নির্দেশনাও প্রার্থনা করা হয়েছে। মামলায় প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

আইনজীবী ইউনুচ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উল্লেখ নেই। ফলে ধরনের সরকারের অধীনে নির্বাচন আয়োজন সংবিধানসম্মত নয়। তাঁর মতে, নির্বাচন হতে পারে কেবল তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচিত সরকারের অধীনেই।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য