clock ,

স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে যুক্তরাজ্যের মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে আরও তিন কার্গো এলএনজি (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে সরকারের ব্যয় হবে এক হাজার ৪৪২ কোটি টাকা। আগামী অক্টোবরেই এই তিন কার্গো দেশে পৌঁছাবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে 'পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮' অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় এই এলএনজি সংগ্রহ করা হচ্ছে।

পেট্রোবাংলার সঙ্গে বর্তমানে ২৩টি আন্তর্জাতিক এলএনজি সরবরাহকারীর চুক্তি রয়েছে। দরপত্র আহ্বান করার পর বিভিন্ন প্রস্তাবের মধ্যে টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে মনোনীত হয়। প্রতিষ্ঠানটি তিন কার্গোর জন্য প্রতি ইউনিট (এমএমবিটিইউ) যথাক্রমে ১১.৩৪, ১১.৪৪ এবং ১১.৫৪ ডলার দর প্রস্তাব করেছে।

এর আগে গত ১২ আগস্ট স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয় ক্রয় কমিটি। সেখানে প্রতি এমএমবিটিইউর দাম ছিল ১১.৯০ ও ১১.৯৭ ডলার। জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া এবং বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার কারণে এলএনজি আমদানির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। চলতি বছর স্পট মার্কেট থেকে শতাধিক কার্গো এলএনজি আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার ও ওমান থেকেও এলএনজি আমদানি করা হচ্ছে।

একই বৈঠকে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের পাঠ্যবই কেনার জন্য তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ১১ কোটি ৯০ লাখ কপি বই কিনতে ব্যয় হবে ৬০৪ কোটি টাকা।

এ ছাড়া রাশিয়া, মরক্কো ও কানাডার প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৪৫ হাজার টন সার কেনার প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য