clock ,

ভিয়েনায় হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ভিয়েনায় হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশি রতন (৫৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ভিয়েনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে রতনকে দ্রুত ভিয়েনার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা আছে।

আগামী সোমবার জানাজা দাফনের সময়সূচি ঘোষণা করা হবে বলে পরিবার জানিয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর কমিউনিটির সবার সঙ্গে বিস্তারিত শেয়ার করা হবে।

রতন ১৯৮৩ সাল থেকে অস্ট্রিয়া প্রবাসী ছিলেন। তিনি লন্ডনপ্রবাসী কহিনূরের ছোট ভাই এবং ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী কাউছার আলম রাসেলের চাচা। মৃত্যুকালে তিনি এক ছেলে স্বপনকে রেখে গেছেন, যার বয়স ৩০ বছর।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য