clock ,

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের বিক্ষোভ, আসিফ নজরুলের পদত্যাগ দাবি

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের বিক্ষোভ, আসিফ নজরুলের পদত্যাগ দাবি

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার আহতরা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে সচিবালয় সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের অভিযোগ, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন। তারা দ্রুত আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগসহ সংশ্লিষ্ট বিচারকদের অপসারণ দাবি করেন। সময় তারা নানা স্লোগান দেন
পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই, দফা এক, দাবি একআসিফ নজরুলের পদত্যাগ, খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে এর আগে তারা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, পুলিশ তাদের লাথি গালি দিয়েছে।

শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, “এক বছর ধরে বিচারের জন্য ঘুরছি। আইন মন্ত্রণালয় কেবল প্রহসন করছে।” জুলাই আহত আমিনুল ইসলাম বলেন, “আমরা যদি আবার রাস্তায় নামি, পরিণতি ভালো হবে না। কাউকে ভয় পাই না।” শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন, “হাজারো শহীদের রক্তের বিনিময়ে সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু এক বছর পরও বিচার না পেয়ে আমাদের আবার রাস্তায় নামতে হচ্ছে।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, “তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে অবরোধে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।
পুলিশ আন্দোলনকারীদের আঘাত করেছেএমন অভিযোগের বিষয়ে তিনি জানান, যদি ধরনের ঘটনা ঘটে থাকে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য