clock ,

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানোদের কেউ জঙ্গি নয়" স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানোদের কেউ জঙ্গি নয়" স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের কেউ জঙ্গি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “মালয়েশিয়া সরকার ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠিয়েছে। দেশটির পুলিশ যেসব দাবি করেছে, সেগুলো যাচাইয়ের জন্য যোগাযোগের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে রাষ্ট্রীয়ভাবে কোনো বার্তা পাওয়া যায়নি।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। গণমাধ্যমের সহযোগিতায় দেশ থেকে জঙ্গি নির্মূল করা সম্ভব হয়েছে। গত ১০ মাসে কোনো জঙ্গি সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়নি, কারণ ধরনের তৎপরতা নেই।

এদিকে, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩৬ বাংলাদেশির মধ্যে তিনজনকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) তাদের হেফাজতে নেয় এবং শুক্রবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে পুলিশ এখনো তাদের পরিচয় প্রকাশ করেনি।

মালয়েশিয়া পুলিশের দাবি অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে দেশটিতে পরিচালিত অভিযানে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে দেশটিতে সন্ত্রাসবিরোধী মামলাও হয়েছে। ১৫ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বাকি ১৬ জন এখনো দেশটির পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, এই চক্রটি সিরিয়া বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট গ্রুপগুলোকে অর্থায়ন করত এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উগ্রবাদ প্রচার করত।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য