clock ,

মানবদেহের রহস্য উন্মোচনে কৃত্রিম ডিএনএ তৈরির গবেষণা শুরু ব্রিটেনে

মানবদেহের রহস্য উন্মোচনে কৃত্রিম ডিএনএ তৈরির গবেষণা শুরু ব্রিটেনে

মানবদেহের জটিল রহস্য উদ্ঘাটন দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যুগান্তকারী এক উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েলকাম ট্রাস্ট।সিন্থেটিক হিউম্যান জিনোমনামে একটি প্রকল্পের মাধ্যমে গবেষণাগারে কৃত্রিম ডিএনএ তৈরির কাজ শুরু করেছে সংস্থাটি। পাঁচ বছর মেয়াদি প্রকল্পে ভারতীয় মুদ্রায় প্রায় ১১৬ কোটি টাকা অনুদান দিয়েছে ওয়েলকাম ট্রাস্ট।

অক্সফোর্ড, কেমব্রিজ এবং ইম্পেরিয়াল কলেজসহ ব্রিটেনের একাধিক বিশ্ববিদ্যালয়ের জেনেটিক বিশেষজ্ঞরা গবেষণায় অংশ নিচ্ছেন। গবেষণাগারে তৈরি ডিএনএ ব্যবহার করে ভবিষ্যতে ব্যাধি নিরাময়, ক্ষতিগ্রস্ত অঙ্গ পুনর্গঠন, এমনকি বার্ধক্য প্রতিরোধে কার্যকর চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের দাবি, সফলভাবে কৃত্রিম ডিএনএ প্রস্তুত হলে মানব ক্রোমোজোম তৈরি করাও সম্ভব হবে। এতে করে জিনগত ত্রুটি সংশোধন করে অটোইমিউন ডিজঅর্ডার, ক্যান্সারসহ বহু কঠিন রোগ প্রতিরোধে চিকিৎসা দেওয়া যাবে।

গবেষকরা জানান, ডিএনএ- গঠন কার্যকারিতা বোঝা, এবং তা কৃত্রিমভাবে তৈরি করা গেলে জিনোম নিয়ে আরও ব্যাপক গবেষণার দুয়ার খুলে যাবে। এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ-এর মাধ্যমে তৈরি কোষগুলো শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলবে।

তবে নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন বিজ্ঞানীমহলের একটি অংশ। কৃত্রিম জিন ভবিষ্যৎ প্রজন্মে জিনগত ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা তাদের। এমনকিডিজাইনার শিশুতৈরির ধারণা নৈতিকতার প্রশ্ন তুলছে বলে মত দিয়েছেন অনেকে।

ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউটের অধ্যাপক ম্যাথিউ হার্লস জানান, ‘‘জিনে ত্রুটি থাকলে তা সংশোধনের মাধ্যমে বহু প্রাণঘাতী ব্যাধিও দূর করা সম্ভব হবে।’’ অপর এক গবেষক অধ্যাপক জুলিয়েন সেল বলেন, ‘‘আমরা এমন একটি জিন থেরাপি নিয়ে কাজ করছি, যা বার্ধক্য বিলম্বিত করবে এবং মানুষের গুণগত জীবনযাত্রা নিশ্চিত করবে।’’

প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন, যতক্ষণ না তারা একটি সম্পূর্ণ মানব ক্রোমোজোম কৃত্রিমভাবে তৈরি করতে সক্ষম হবেন, ততদিন পর্যন্ত গবেষণা চলবে ডিএনএ-এর বৃহৎ অংশ তৈরির দিকে। এটি হবে মানব জিনোম গবেষণার এক নতুন অধ্যায়ের সূচনা।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য