clock ,

মজিদ মাহমুদের ‘মেমোরিয়াল ক্লাব’ উপন্যাস নিয়ে সিঙ্গাপুরে বিশেষ আলোচনা ও মোড়ক উন্মোচন

মজিদ মাহমুদের ‘মেমোরিয়াল ক্লাব’ উপন্যাস নিয়ে সিঙ্গাপুরে বিশেষ আলোচনা ও মোড়ক উন্মোচন

জনপ্রিয় বাংলাদেশি কবি, প্রবন্ধকার কথাসাহিত্যিক মজিদ মাহমুদের প্রথম উপন্যাসমেমোরিয়াল ক্লাবনিয়ে আগামী ১২ জুলাই, শনিবার, সিঙ্গাপুরের ৫৭ ড্যাক্সটন রোডেরবুক বার’- এক বিশেষ আলোচনা মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমেরিকান প্রকাশনা প্রতিষ্ঠানগৌডি বয় এলএলসিএই অনুষ্ঠানের আয়োজক। সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনটি সন্ধ্যা :৩০টায় শুরু হবে।

মজিদ মাহমুদের আলোচিত এই উপন্যাসটি তিনি নিজেই বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন।মেমোরিয়াল ক্লাবঢাকা শহরের আধুনিক জীবনের এক গভীর আত্মদর্শী নির্ভীক চিত্র তুলে ধরে। উপন্যাসের মূল চরিত্র হাসান, একজন মোহগ্রস্ত সাংবাদিক, যিনি ব্যক্তিগত অসন্তোষ পেশাগত বঞ্চনার মাঝে জীবন কাটাচ্ছেন। তার জীবনের এক বেপরোয়া মুহূর্ত সবকিছু বিপর্যস্ত করে তোলে, যা তাকে আকাঙ্ক্ষা, বিচ্ছিন্নতা এবং ন্যায়বিচার নিয়ে গভীর প্রশ্ন করতে বাধ্য করে।


লেখক মজিদ মাহমুদ বলেন, এই উপন্যাসটি কেবল একজন মানুষের ব্যক্তিগত সংকট নয়, এটি আমাদের সামাজিক কাঠামোর গভীরে থাকা ক্ষত দ্বন্দ্বগুলোকে তুলে ধরে। তিনি সিঙ্গাপুরের পাঠকদের কাছে বইটি নিয়ে আসতে পেরে সম্মানিত বোধ করছেন এবং এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশি সাহিত্যকে তুলে ধরতে আগ্রহী।

মেমোরিয়াল ক্লাবএকটি ভিন্ন গোত্রের উপন্যাস যার ক্যানভাস বিশাল। বর্ণনায় লেখক মনোবিশ্লেষণী পন্থা প্রয়োগ করেছেন। হাসান, মর্জিনা, আকলিমা, আবদুল খালেক, মৌলানা আবদুল কাদেরএই চরিত্রগুলো আমাদের পরিচিত পরিবেশ থেকে উঠে আসা একেকটি মহাকাব্যিক প্রতিচ্ছবি এবং এদের পরিণতি গ্রীক ট্র্যাজেডির মতোই বিয়োগান্তক। হাসানের প্রেমিকা বিলকিসও কিছু সময়ের জন্য পাঠককে মুগ্ধ করে রাখে। সমাজ রাষ্ট্রের অসংগতি, শোষণ, অপরাজনীতি, কাম লোভসহ বিভিন্ন কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনাক্রম নিয়ে এই উপন্যাস রচিত। অনেক কথা বলার এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার বাসনা নিয়ে লেখক মোজিদ মাহমুদমেমোরিয়াল ক্লাবরচনা করেছেন। তবে, দিন শেষে উপন্যাসটির প্রধান চরিত্র হয়ে উঠেছেসময়

আলোচনা অনুষ্ঠানে কবি কে জিলানী এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের নৃতত্ত্ববিদ নূর আমালি ইব্রাহিম অংশগ্রহণ করবেন। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন গৌডি বয় এলএলসি-এর প্রকাশক জী লিওং কোহ, যিনি লেখক বইটির পরিচয় করিয়ে দেবেন।

অনুষ্ঠানের আগের দিন, ১১ জুলাই সন্ধ্যায়, ক্যাপাডোসিয়াতে লেখকের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে। এরপর ১৩ জুলাই, লেখক সিঙ্গাপুরের অন্যান্য লেখকদের সাথে এক মধ্যাহ্নভোজে মিলিত হবেন, যার আয়োজন করেছেন প্রখ্যাত সিঙ্গাপুরীয় লেখক, সম্পাদক নাট্যকার এনজি -শেং।

মজিদ মাহমুদ বাংলাদেশের একজন জনপ্রিয় সাহিত্যিক। তার কাব্যগ্রন্থমাহফুজমঙ্গলএবং জীবনীভিত্তিক উপন্যাসতুমি শুনিতে চেয়ো নাবিশেষভাবে সমাদৃত। সাহিত্যের ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রবীন্দ্র-নজরুল সাহিত্য পুরস্কার এবং বাংলাদেশ রাইটার্স ক্লাব পুরস্কার লাভ করেছেন।

মেমোরিয়াল ক্লাবউপন্যাসটি বছরের জানুয়ারি মাসে মার্কিন প্রকাশক গৌডি বয় বাজারে এনেছে, যা মূলত এশীয় লেখকদের লেখাকে গুরুত্ব দেয়।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। সিঙ্গাপুরে অবস্থানরত সকল বাংলাদেশী ভাই-বোনদের সাদরে আমন্ত্রণ।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য