clock ,

বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক আজ, সারা দেশে বিশেষ প্রার্থনা

বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক আজ, সারা দেশে বিশেষ প্রার্থনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। দুর্ঘটনায় নিহত আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শোক দিবসে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে বিদেশে বাংলাদেশি মিশনেও অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। সব উপাসনালয়ে আয়োজন করা হবে বিশেষ প্রার্থনা দোয়ার।

রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শোক

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টা একেজাতির জন্য গভীর বেদনার ক্ষণউল্লেখ করে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন।

স্থগিত কর্মসূচি

আজ সকাল ১০টায় নির্ধারিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচি স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি আগামীকাল একই সময়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এনসিপি দলের আজকের পদযাত্রাও স্থগিত করা হয়েছে।

সর্বস্তরের শোক

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, রাজনীতিবিদ জাতীয় নেতারা শোক প্রকাশ করেছেন। বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, সিপিবি, জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল শোকবার্তা দিয়েছে।

শোক জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, ইউরোপীয় ইউনিয়ন, এফবিসিসিআই, বিসিবি, বাফুফে, জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউ, বিএফইউজে, ক্র্যাব, এলআরএফসহ অসংখ্য সংগঠন।

আজ বিশেষ দোয়া

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে নিহতদের রুহের মাগফেরাত আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। দেশের সব উপাসনালয়েও আয়োজন করা হবে প্রার্থনা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য