clock ,

নির্বাচন ঘিরে সহিংসতার পরিকল্পনা: ভাসানটেক থেকে ‘মূলহোতা’ গ্রেপ্তার

নির্বাচন ঘিরে সহিংসতার পরিকল্পনা: ভাসানটেক থেকে ‘মূলহোতা’ গ্রেপ্তার

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সহিংসতা অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে রাজধানীর ভাসানটেক এলাকা থেকে মো. সুমন (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী

জানুয়ারি (রোববার) সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য দীর্ঘদিনের নিবিড় নজরদারির ভিত্তিতে শনিবার ( জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধামালকোট বস্তি এলাকায় একটি সুপরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মো. সুমনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার সুমন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক কারবার সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। তিনি টিনশেড বস্তি এলাকার প্রায় হাজার ৪০০টি বাড়ির ওপর প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সহিংসতা, নাশকতা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য তিনি একটি সুপরিকল্পিত ছক কষছিলেন। তার লক্ষ্য ছিল সাধারণ জনগণকে আতঙ্কিত করা, ভোটকেন্দ্রের পরিবেশ বিঘ্নিত করা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করাযা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত হয়।

অভিযানকালে সুমনের কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব অস্ত্র তার সহিংস পরিকল্পনার স্পষ্ট প্রমাণ বহন করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্ত্রাসীকে গ্রেপ্তারের মাধ্যমে নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা অস্থিরতা অনেকাংশে প্রতিহত করা সম্ভব হয়েছে। অভিযানের পর ধামালকোট, ভাসানটেক পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত সুমনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে। তার নাশকতা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য