ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার ছাব্বির মোল্লা (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ৪ জানুয়ারি (রোববার) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, গত ২৮ ডিসেম্বর বিকেলে রোম শহরে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ছাব্বির মোল্লা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত ছাব্বির মোল্লা ডাসার উপজেলা-এর বালীগ্রাম এলাকার পান্তাপাড়া গ্রামের আক্কাশ মোল্লার ছেলে। রোববার সকালে নিহতের পরিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
পরিবার ও এলাকাবাসী জানান, জীবিকার তাগিদে ও পরিবারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে কয়েক বছর আগে ইতালি পাড়ি জমান ছাব্বির মোল্লা। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না, হঠাৎ দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবনযাত্রা।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।’
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?