clock ,

ট্রাম্পের অভিবাসন নীতিতে ধাক্কা: কনস্টেলেশন ব্র্যান্ডসের বিয়ার বিক্রি কমছে

ট্রাম্পের অভিবাসন নীতিতে ধাক্কা: কনস্টেলেশন ব্র্যান্ডসের বিয়ার বিক্রি কমছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরূপ প্রভাব পড়েছে বহুজাতিক পানীয় কোম্পানি কনস্টেলেশন ব্র্যান্ডস-এর ব্যবসায়। কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ল্যাটিনো (হিস্পানিক) অভিবাসীদের ওপর ধরপাকড় নির্বাসনের হুমকি বেড়ে যাওয়ায় তারা আগের মতো আর খরচ করছেন নাযার সরাসরি প্রভাব পড়ছে বিয়ার বিক্রিতে।

কনস্টেলেশন ব্র্যান্ডস যুক্তরাষ্ট্রে কোরোনা, মডেলো এবং প্যাসিফিকো নামের জনপ্রিয় মেক্সিকান বিয়ারের বিপণন করে। এই বিয়ারের প্রধান ক্রেতা হিস্পানিক সম্প্রদায়। কোম্পানির তথ্যমতে, তাদের মোট বিয়ার বিক্রির প্রায় অর্ধেকই এই জনগোষ্ঠীর উপর নির্ভরশীল।

তবে সাম্প্রতিক সময়ে অভিবাসন অভিযান, অনিশ্চয়তা চাকরির নিরাপত্তাহীনতা এই ভোক্তাদের সামাজিক মেলামেশা বিনোদনে ব্যয় কমাতে বাধ্য করেছে। ফলে ঘরের বাইরে খাওয়া-দাওয়া বারে গিয়ে বিয়ার পান উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

কোম্পানির প্রধান নির্বাহী রব স্যান্ডস বলেন, “নির্বাসনের শঙ্কা ইমিগ্রেশন কড়াকড়ির কারণে অনেক হিস্পানিক নাগরিকই এখন আর বাইরে যেতে চান না। তাদের পারিবারিক সামাজিক আড্ডা কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে বিয়ার বিক্রিতে।

এপ্রিলে কনস্টেলেশনের আরেক নির্বাহী বিল নিউল্যান্ডসও একই সুরে বলেছিলেন, “ল্যাটিনো ভোক্তারা এখন অনেক বেশি সতর্ক। তারা অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন, ফলে তাদের ভোক্তা আচরণও বদলেছে।

এই সময়কালে শুধু বিক্রিই কমেনি, ট্রাম্প প্রশাসনের আরোপিত অ্যালুমিনিয়াম শুল্কের কারণে ক্যানজাত বিয়ার উৎপাদনের খরচও বেড়ে গেছে। এতে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আয় রাজস্বদুটিই বিশ্লেষকদের পূর্বাভাসের নিচে নেমে এসেছে।

তবে নিউল্যান্ডস বলেন, শুধু ল্যাটিনো নয়, মূল্যস্ফীতি ব্যয়বৃদ্ধির ফলে অন্যান্য ভোক্তারাও সতর্ক হয়ে উঠেছেন। অর্থাৎ মার্কিন বাজারে সামগ্রিকভাবে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে, যার কারণে ব্যবসা পরিচালনা এখন অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

সবচেয়ে বড় কথা, এই চ্যালেঞ্জ সত্ত্বেও কনস্টেলেশন ব্র্যান্ডস পুরো অর্থবছরের আয়ের পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে। তারা আশা করছে, বিক্রিতে সাময়িক ধাক্কা এলেও বছরের বাকি সময়ে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

কেবল কনস্টেলেশন নয়, কোকা-কোলা, কলগেট-পামোলিভসহ আরও অনেক বড় ব্র্যান্ডও তাদের মার্কিন বিক্রিতে হিস্পানিক ভোক্তাদের ব্যয় হ্রাসকে দায়ী করেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য