clock ,

টেমসাইডে প্রথম বাংলাদেশি নারী মেয়র শিবলি আলম

টেমসাইডে প্রথম বাংলাদেশি নারী মেয়র শিবলি আলম

উত্তর ইংল্যান্ডের টেমসাইড কাউন্সিলে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিবলি আলম। তিনি কাউন্সিলের ৫০তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন, যার মাধ্যমে তিনি টেমসাইডের প্রথম বাংলাদেশি নারী মেয়র হওয়ার গৌরব অর্জন করেন। গত ২০ মে টেমসাইডের ডুকিনফিল্ড টাউন হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব গ্রহণের পর শিবলি আলম বলেন, টেমসাইডের সিভিক মেয়র হিসেবে দায়িত্ব পেয়ে আমি গর্বিত এবং গভীরভাবে সম্মানিত বোধ করছি। আমার সহকর্মী বেটি অ্যাফ্লেক অসাধারণ কাজ করেছেন, আমি তার মান ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও জানান, বরার স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠন কমিউনিটি গ্রুপগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছেন।

শিবলি আলম মাত্র বছর বয়সে যুক্তরাজ্যে আসেন এবং পরে টেমসাইডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ২০১৯ সালে হাইড ওয়ার্নেথ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। মেয়র হওয়ার আগে তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করছিলেন। তার স্বামী মোহাম্মদ খাইরুল আলম মেয়রের কনসোর্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

লেবার পার্টির নেত্রী কাউন্সিলর এলেনর উইলস নতুন মেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন, শিবলি একজন চমৎকার নেতৃত্বদানকারী। আমি নিশ্চিত, তিনি বরোর জন্য একজন অনন্য মেয়রের ভূমিকা পালন করবেন।

এদিকে হাইড নিউটন ওয়ার্ডের কাউন্সিলর হেলেন বোডেন হয়েছেন নতুন ডেপুটি মেয়র। তার কনসোর্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বামী লেসলি।

যুক্তরাজ্যে বসবাসরত হাজারো প্রবাসী নারীর অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন শিবলি আলম। তার এই সাফল্য নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে অংশ নিতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন কমিউনিটির নেতারা।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য