clock ,

জেনেভায় প্লাস্টিক দূষণবিরোধী বৈশ্বিক চুক্তি অনিশ্চয়তায়

জেনেভায় প্লাস্টিক দূষণবিরোধী বৈশ্বিক চুক্তি অনিশ্চয়তায়

জেনেভায় বিশ্বের প্রথম আইনি বাধ্যতামূলক প্লাস্টিক দূষণ রোধ চুক্তি প্রণয়নের আলোচনায় শেষ দিনে এসেও কোনো সমঝোতার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শেষ ঘণ্টাগুলোতে অংশগ্রহণকারী দেশগুলো সমঝোতার পথ খুঁজলেও মতপার্থক্য কাটছে না।

পানামা, কেনিয়া, ফ্রান্স যুক্তরাজ্য প্রস্তাবিত খসড়া প্রত্যাখ্যান করেছে, কারণ এতে প্লাস্টিক দূষণের সম্পূর্ণ জীবনচক্রপলিমার উৎপাদন থেকে বর্জ্য নিষ্পত্তি স্বাস্থ্যঝুঁকিসম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারাগুলো বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে তেল উৎপাদনকারী দেশগুলো পেট্রোলিয়াম, কয়লা গ্যাস থেকে তৈরি নতুন (ভার্জিন) প্লাস্টিক উৎপাদনে সীমা আরোপের বিরোধিতা করছে, যদিও অনেক দেশ উৎপাদন কমানো ক্ষতিকর রাসায়নিক নিয়ন্ত্রণের পক্ষে।

বিশ্ব বন্যপ্রাণী তহবিল জানিয়েছে, প্রায় তিন বছরের আলোচনার পরও দেশগুলোর অবস্থান এখনো অনেক দূরে। পানামা খসড়াকেঅগ্রহণযোগ্যবলে সম্পূর্ণ পুনর্লিখনের দাবি তুলেছে। সৌদি আরব বলেছে, চুক্তির পরিধি স্পষ্ট না হলে কোনো সিদ্ধান্ত সম্ভব নয়।

ওইসিডি সতর্ক করেছে, পদক্ষেপ না নিলে ২০৬০ সালের মধ্যে প্লাস্টিক উৎপাদন তিনগুণ হবে, যা সাগর দূষণ, স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনকে তীব্র করবে। নরওয়ের জলবায়ু পরিবেশমন্ত্রীসহ কয়েকজন আলোচক মনে করেন, সমঝোতার জন্য সব পক্ষের ছাড় দেওয়া জরুরি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকা প্লাস্টিক মেকারস কাউন্সিল বলেছে, উৎপাদন সীমাবদ্ধতার ধারা থাকলে যুক্তরাষ্ট্র চুক্তি অনুমোদন নাও করতে পারে।

কলম্বিয়ার আইনপ্রণেতা হুয়ান কার্লোস লোজাদার মতে, দুর্বল চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়াই ভালো

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য