clock ,

কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালে হাভানায় সরকারবিরোধী বিক্ষোভ দমনে ভূমিকা রাখার অভিযোগে তাঁকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, দিয়াজ-কানেলের পাশাপাশি কিউবার প্রতিরক্ষা মন্ত্রী আলভারো লোপেজ মিয়েরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলবার্তো আলভারেজ কাসাসকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন সিনেটর পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- দেওয়া বিবৃতিতে বলেন, “কিউবার শাসকগোষ্ঠী ২০২১ সালের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়ন চালিয়েছে। চার বছর পূর্তিতে আমরা তাদের তাদের সহযোগীদের ভিসা নিষিদ্ধ করছি।তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সব রাজনৈতিক বন্দির মুক্তি তাঁদের জীবিত থাকার প্রমাণ দাবি করছে।

কিউবার কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র কৃত্রিম সংকট তৈরি করে দেশটিকে অস্থিতিশীল করতে চায়। তাদের ভাষায়, ২০২১ সালের অস্থিরতা ছিলবিদেশি মদদপুষ্ট উসকানি”, যার পেছনে যুক্তরাষ্ট্রের গোপন মদদ ছিল।

এর আগে চলতি বছরের মে মাসেও তিনজন কিউবান বিচারক একজন প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অধিকারকর্মী লুইস রোবলেসকে অন্যায্যভাবে কারাবন্দি রাখার অভিযোগ ছিল। প্রায় পাঁচ বছর কারাভোগের পর ২০২৫ সালে মুক্তি পান রোবলেস।

১৯৬০-এর দশক থেকেই কিউবা যুক্তরাষ্ট্রের বাণিজ্য অর্থনৈতিক অবরোধের আওতায় রয়েছে। বারাক ওবামা প্রশাসন সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিলেও ডোনাল্ড ট্রাম্প তা উল্টে দেন এবং ২০২১ সালে আবারও কিউবাকে সন্ত্রাসে মদদদাতা রাষ্ট্রের তালিকায় ফেরত আনেন।

যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে কিউবার মিত্র রাষ্ট্রগুলো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কিউবার বিরুদ্ধে আরোপিতঅবৈধ অবরোধপ্রত্যাহারের আহ্বান জানিয়ে মে মাসে কিউবার রাষ্ট্রীয় পত্রিকা গ্রানমা-তে একটি প্রবন্ধ লেখেন। চীনও যুক্তরাষ্ট্রেরহস্তক্ষেপমূলক আচরণেরনিন্দা জানিয়েছে।

কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা সাম্রাজ্যবাদী চাপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকব।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য