clock ,

হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিংয়ের ফাঁদে হাজারো মানুষ

হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিংয়ের ফাঁদে হাজারো মানুষ

সিঙ্গাপুরের আর্থিক নিয়ন্ত্রণ সংস্থা (MAS) এর কর্মকর্তার ছদ্মবেশে সম্প্রতি প্রতারকরা অন্তত ৪৬ জন বা তার বেশি ভুক্তভোগীর কাছ থেকে ৩ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে। এই প্রতারণার জন্য তারা হোয়াটসঅ্যাপের স্ক্রিন-শেয়ারিং ফিচার ব্যবহার করে ভুক্তভোগীদের ব্যাংকিং তথ্য গোপনে হাতিয়ে নেয়। গত ২৬ জুন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের প্রতারণায় ভুক্তভোগীরা স্থানীয় নম্বর থেকে কল পান। কলদাতারা নিজেদের NTUC ইনকাম, NTUC ইউনিয়ন বা UnionPay এর মতো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়।

প্রতারকরা হোয়াটসঅ্যাপের স্ক্রিন-শেয়ারিং ফিচার ব্যবহার করে ভুক্তভোগীদের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ স্থানান্তরের প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখিয়ে দিত। এর মাধ্যমে ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট ও ইন্টারনেট ব্যাংকিংয়ের বিস্তারিত তথ্য প্রতারকদের নজরে চলে আসত। প্রতারণার বিষয়টি সাধারণত তখনই ধরা পড়ে, যখন প্রতারকদের আর খুঁজে পাওয়া যায় না বা তারা ভুক্তভোগীদের কাছ থেকে আরও টাকা পাঠাতে বলে।

পুলিশ জোর দিয়ে বলেছে যে, কোনো ব্যক্তি যেন কখনো অপরিচিত বা অচেনা পরিচয়ের কারও সঙ্গে নিজের ডিভাইসের স্ক্রিন শেয়ার না করেন। এমনটি করলে অননুমোদিত লেনদেন ও আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। তারা আরও জানিয়েছে, কোনো সরকারি কর্মকর্তা কখনোই কাউকে টাকা স্থানান্তর করতে, ব্যাংক অ্যাকাউন্টের লগইন তথ্য জানাতে, অনানুষ্ঠানিক উৎস থেকে অ্যাপ ইনস্টল করতে বা ফোনে কল ট্রান্সফার করে পুলিশের সঙ্গে কথা বলতে বলবেন না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, পুলিশ আবারও পরামর্শ দিয়েছে যে জনগণ যেন  ScamShield অ্যাপটি ডাউনলোড করে  যা কল ব্লক করতে এবং সন্দেহজনক এসএমএস ফিল্টার করতে সহায়তা করে। পাশাপাশি, কোনো সন্দেহজনক কার্যকলাপ ঘটলে যেন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যাংককে অবহিত করা হয়।

সিঙ্গাপুরে প্রতারণা এখনও একটি ব্যাপক সমস্যা হিসেবে রয়ে গেছে। ২০২৪ সালে প্রতারণার কারণে ভুক্তভোগীরা যে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন, তার পরিমাণ দাঁড়িয়েছে ১.১ বিলিয়ন, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। ২০১৯ সাল থেকে সিঙ্গাপুরে প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগীরা ৩.৪ বিলিয়ন এরও বেশি অর্থ হারিয়েছে। ২০২৪ সালে সবচেয়ে বেশি প্রতারণার রিপোর্ট করা হয়েছে, যার সংখ্যা ৫১,৫০১টি। 



You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য