clock ,

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের নতুন সুযোগ, প্রক্রিয়া সম্পন্ন হবে ৪-৬ মাসে

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের নতুন সুযোগ, প্রক্রিয়া সম্পন্ন হবে ৪-৬ মাসে

আধুনিক অবকাঠামো বিশ্বমানের আর্থিক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুর এখন শুধু পর্যটকদের নয়, স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক অনেকের কাছেও আকর্ষণীয় গন্তব্য। দেশটির পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) ব্যবস্থা সেই সুযোগকে আরও সহজলভ্য করেছে। পিআর পেলে দীর্ঘমেয়াদে বসবাস কাজের নিশ্চয়তা মেলে, পাশাপাশি ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার পথও খুলে যায়।

কারা আবেদন করতে পারবেন?

·         সিঙ্গাপুরে কমপক্ষে দুই বছর ধরে পড়াশোনা করা শিক্ষার্থী

·         ২১ বছরের নিচে যারা সিঙ্গাপুরের নাগরিক বা পিআর হোল্ডারের সন্তান

·         সিঙ্গাপুরের নাগরিক বা পিআর হোল্ডারের জীবনসঙ্গী

·         দীর্ঘদিন কর্মরত বিদেশি (যাদের কর্মসংস্থান পাস বা এস পাস আছে)

·         দেশটিতে প্রায় ৬৮ কোটি টাকা বিনিয়োগকারী উদ্যোক্তা

·         নাগরিক বা পিআর হোল্ডারের ওপর নির্ভরশীল ব্যক্তি

প্রয়োজনীয় নথি

পাসপোর্ট, বৈধ ভিসা, কর্মসংস্থান পাস, জন্ম বিবাহ সনদ, শিক্ষাগত সনদপত্র, সাম্প্রতিক বেতন স্লিপ, স্পন্সরের পরিচয়পত্র নিয়োগকর্তার সুপারিশপত্র। নথি ইংরেজি না হলে নোটারাইজড অনুবাদ জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

. আইসিএ (Immigration & Checkpoints Authority) ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা যাচাই করতে হবে।
. সিংপাস ব্যবহার করে অনলাইনে আবেদনপত্র পূরণ প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
. ফি হিসেবে প্রায় ,৮৩৪ টাকা জমা দিতে হবে (ফেরতযোগ্য নয়)
. প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত মাস সময় লাগে, তবে কখনো কখনো বেশি সময়ও লাগতে পারে।
. অনুমোদন পেলে এনআরআইসি (আইডি কার্ড) পুনঃপ্রবেশের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য