clock ,

মালয়েশিয়ায় অভিযানে ১২০ অবৈধ অভিবাসী আটক, শিশুসহ পরিবার আটক

মালয়েশিয়ায় অভিযানে ১২০ অবৈধ অভিবাসী আটক, শিশুসহ পরিবার আটক

মালয়েশিয়ায় এক সমন্বিত অভিবাসীবিরোধী অভিযানে ১২০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ১৯ জুলাই ভোরে পেরাক রাজ্যের লাপাঙ্গান পেরদানা এলাকার একটি নির্মাণস্থলে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে এক অভিবাসী নারী স্বামী দুই সন্তানকে রেখে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, তার কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না। আটক স্বামী তাদের দুই তিন বছর বয়সী সন্তানকে হেফাজতে নেওয়া হয়েছে।

পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, অভিযানে ২০০ জনের বেশি বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়, যাদের মধ্যে প্রায় ১০টি শিশু ছিল। বৈধ কাগজ না থাকায় ১২০ জনকে ইমিগ্রেশন আইন বিধিমালার আওতায় আটক করা হয়।

আটকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমপ্লেক্সে নেওয়া হয়েছে এবং যেসব শিশুদের কাছে বৈধ কাগজপত্র ছিল না, তাদের পাঠানো হয়েছে বিশেষ ডিটেনশন ডিপোতে।

তবে আটক ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা নিশ্চিত করা যায়নি।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য