উড়োজাহাজে যাত্রা মানেই যেন আকাশে উড়ার রোমাঞ্চ, তবে একটানা কয়েক ঘণ্টা একটি সীমিত পরিসরে কাটানো—সব সময় সুখকর নাও হতে পারে। আপনার একটি ছোট আচরণই অন্য যাত্রীর ভ্রমণকে অস্বস্তিকর করে তুলতে পারে। তাই প্লেন ভ্রমণে কিছু আচরণগত নিয়ম মেনে চলা শুধু ভদ্রতা নয়, বরং একধরনের দায়িত্ববোধ।
চলুন জেনে নিই—প্লেনে ভ্রমণের সময় যেসব কাজ এড়িয়ে চললে নিজের ও আশপাশের সবার অভিজ্ঞতা হয়ে উঠবে আরও সুখকর।
১. কেবিন ক্রুদের অযথা বিরক্ত করবেন না
তারা আকাশে আপনার আরামের ফেরিওয়ালা—তাই বারবার ছোটখাটো বিষয়ে বেল টিপে ডাকবেন না। প্রয়োজন ছাড়া ক্রুদের বিরক্ত করা অন্য যাত্রীদের জন্যও অসুবিধাজনক হতে পারে।
২. সিট রিক্লাইন করার আগে ভাবুন
সামনে বসা যাত্রীর জায়গা কমে যাওয়া মানেই তার আরামের ব্যাঘাত। খাবার সময় বা প্লেন ওঠানামার মুহূর্তে সিট না ফেলাই ভালো। আর ফেলতেই হলে ভদ্রভাবে আগে জিজ্ঞেস করুন।
৩. অপ্রয়োজনীয় তর্ক বা রূঢ় আচরণ নয়
সবার লক্ষ্য একটাই—নিরাপদ ও শান্তিপূর্ণ যাত্রা। তাই উত্তেজনা, চিৎকার বা রূঢ় ব্যবহার না করে সহানুভূতিশীল থাকুন, বিশেষ করে শিশুদের প্রতি।
৪. মদ্যপানে সংযম বজায় রাখুন
হালকা পানীয় চলতে পারে, কিন্তু অতিরিক্ত মদ্যপানে আপনি নিজেও অস্বস্তিতে পড়তে পারেন, অন্যদেরও ফেলতে পারেন বিব্রতকর পরিস্থিতিতে।
৫. জোরে কথা বা শব্দ করবেন না
যেহেতু বসার জায়গা ঘনিষ্ঠ, তাই কথা বলার সময় কণ্ঠস্বর কম রাখুন। ফোনে কথা বললেও ভলিউম কমান। স্মার্ট ডিভাইস ব্যবহারেও হেডফোন বাধ্যতামূলক।
৬. বাথরুম পরিষ্কার রাখা সম্মিলিত দায়িত্ব
বাথরুম ব্যবহারের পর গণ্ডগোল করে ফেলা শুধু অশোভনই নয়, স্বাস্থ্যঝুঁকির কারণও হতে পারে। ব্যবহারের পর পরিষ্কার করে রাখুন, যেমনটা আপনি নিজে পেতে চান।
৭. অতিরিক্ত লাগেজ অন্যের জায়গায় রাখবেন না
আপনার কেবিন ব্যাগ আপনার জায়গাতেই রাখুন। অন্যের নির্ধারিত জায়গা দখল করলে তা অশালীন ও সমস্যাসৃষ্টিকারী হয়।
৮. দুর্গন্ধযুক্ত মোজা/জুতা খুলবেন না
দীর্ঘ ভ্রমণে আরাম প্রয়োজন—তবে অন্যের আরামও গুরুত্ব পায়। জুতা খোলার আগে নিশ্চিত হন যে পায়ে দুর্গন্ধ নেই। একান্ত প্রয়োজনে শুকনো মোজা ব্যবহার করুন।
৯. নিজের সীটের মধ্যে সীমাবদ্ধ থাকুন
হাত, পা বা কনুই পাশের সীটে চলে গেলে তা ভীষণ অস্বস্তিকর হতে পারে। নিজের জায়গার মধ্যে থেকে চলাচলই শ্রেয়।
১০. বিনোদনে শালীনতা
গান বা ভিডিও দেখতে চাইলে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। খোলা স্পিকারে কিছু চালানো বিমানে একরকম অশালীনতা হিসেবেই দেখা হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?