বাংলাদেশিদের
জন্য সীমিত আকারে ভিসা ইস্যু কার্যক্রম
চালাচ্ছে ভারত। পর্যটক ভিসা ছাড়া অন্য
সব ধরনের ভিসা এখন ইস্যু
করা হচ্ছে। প্রতিদিন বাংলাদেশে অবস্থিত পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রে
গড়ে দেড় থেকে দুই
হাজার ভিসা দেওয়া হচ্ছে
বলে জানিয়েছেন এক ভারতীয় কর্মকর্তা।
তিনি
জানান, শিক্ষার্থী, ব্যবসা, চিকিৎসা ও জরুরি প্রয়োজনের
ভিসা অগ্রাধিকার ভিত্তিতে ইস্যু করা হচ্ছে। তবে
কিছু এজেন্ট ও দালাল কৃত্রিমভাবে
অনলাইন পোর্টালে চাপ সৃষ্টি করায়
প্রকৃত আবেদনকারীরা সময়মতো অ্যাপয়েন্টমেন্ট স্লট পাচ্ছেন না।
গত
বছরের ৫ আগস্টের আগে
বাংলাদেশিদের জন্য বছরে প্রায়
১৬ লাখ ভিসা ইস্যু
করত ভারত, প্রতিদিন গড়ে ছয় থেকে
সাত হাজার পর্যন্ত ভিসা দেওয়া হতো।
বর্তমানে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায়
সংখ্যা কমে এসেছে।
উল্লেখ্য,
গত বছরের ৫ আগস্ট-পরবর্তী
সময়ে ভিসা সেবা সীমিত
করা হয়। এসময় একাধিক
ভিসা সেন্টারে ভাঙচুর ও নিরাপত্তা সংকট
দেখা দেয়। ভারতীয় কর্মকর্তারা
জানিয়েছেন, বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক হলে ট্যুরিস্ট ভিসাসহ
পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালু
করা হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?