clock ,

করোনায় আরও একজনের মৃত্যু, ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ২৯৪ জন

করোনায় আরও একজনের মৃত্যু, ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ২৯৪ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিয়ে চলতি বছর করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৪ জনে। শনিবার ( জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ২৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরগুনা জেলায়শুধু বরগুনা সদর হাসপাতালে একদিনে ভর্তি হয়েছেন ৬৬ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৯৫৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। সরকারি তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ৪৪ শতাংশই বরিশাল বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত একদিনে ২৩৯ জন সন্দেহভাজন ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়, যার মধ্যে জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ থেকে ৭০ বছর বয়সী এক পুরুষ রোগী মারা যান।

বছর করোনায় মৃত ২৪ জনের মধ্যে ১৩ জন নারী এবং ১১ জন পুরুষ। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে। এরপর ঢাকা বিভাগে জন, খুলনায় জন এবং সিলেট বিভাগে জন মারা গেছেন।

চলতি জুলাই মাসের প্রথম পাঁচ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হাজার ৬৫৮ জন এবং মৃত্যু হয়েছে জনের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন হাজার ২৩৬ জন ডেঙ্গু রোগীযার মধ্যে ৩৫৭ জন ঢাকায় এবং বাকি ৮৭৯ জন অন্যান্য বিভাগে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বছরের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিল ৭০১ জন, মে মাসে হাজার ৭৭৩ জন এবং জুনে সর্বোচ্চ হাজার ৯৫১ জন। এর মধ্যে জানুয়ারিতে মৃত্যু হয়েছে ১০ জনের, ফেব্রুয়ারিতে জন, এপ্রিল জন, মে মাসে জন এবং জুনে মৃত্যু হয়েছে ১৯ জনের।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য