সিঙ্গাপুরের গণপরিবহন পরিচালনাকারী সংস্থা এসএমআরটি (SMRT) দেশটির সবচেয়ে বিরল বাস সার্ভিস ৪০৫ এর ২০২৬ সালের পরিচালন সূচি প্রকাশ করেছে।
বাস সার্ভিস ৪০৫ কে ‘বিরল’ বলা হয়, কারণ এটি বছরে মাত্র সাত দিন চালু থাকে। বিশেষ কয়েকটি ধর্মীয় ও স্মরণীয় দিবস উপলক্ষে এই বাসটি চলাচল করে। দিনগুলো হলো— কিং মিং উৎসব, গুড ফ্রাইডে, রমজান মাসের প্রথম দিন, হরি রায়া পুয়াসা, হরি রায়া হাজি, দীপাবলি এবং অল সোলস’ ডে।
২০২৫ সালে রুট পরিবর্তন
২০২৫ সালে লিম চু কাং রোড পুনর্বিন্যাসের পর বাস সার্ভিস ৪০৫ এর রুটে পরিবর্তন আনা হয়। স্থানীয় গাড়িচালকদের মধ্যে এই সড়কটি মালয় ভাষায় ‘৪০ তিয়াং’ (ল্যাম্প পোস্ট) নামেও পরিচিত।
২০২৬ সালের প্রথম যাত্রা ১৯ ফেব্রুয়ারি
চলতি বছর বাস সার্ভিস ৪০৫ এর প্রথম চলাচল শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, যা রমজান মাসের প্রথম দিন। এরপর ২১ ও ২২ মার্চ হরি রায়া পুয়াসা এবং কিং মিং উৎসব উপলক্ষে পুনরায় বাসটি চলবে।
সময়সূচি ও ফ্রিকোয়েন্সি
চালু থাকার দিনগুলোতে বাস সার্ভিস ৪০৫—
- সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে
- প্রতি ২২ থেকে ৩০ মিনিট অন্তর বাস পাওয়া যাবে
এসএমআরটি জানিয়েছে, নির্ধারিত দিনগুলোতে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করেই এই বিশেষ বাস সার্ভিস পরিচালনা করা হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?