আসন্ন পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত। জোহরের নামাজের জন্য বেলা ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত বিরতি থাকবে।
আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সময়সূচির প্রস্তাব অনুমোদিত হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি জারি করবে।
চাঁদ দেখা সাপেক্ষে মাহে রমজান শুরু হতে পারে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?