বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকের জন্য দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও একুশে পদক প্রদান করা হচ্ছে।
মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সঙ্গীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ।
সঙ্গে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ব্যান্ড হিসেবে পদক পাচ্ছে ‘ওয়ারফেজ’।
একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, যা ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?