বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে আলোচনায় আসা দেশের তারকা শুটার কামরুন নাহার কলিকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গসহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ফলে আগামী এক বছর তিনি ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
ফেডারেশন সূত্র জানায়, এর আগে অনিয়মের বিরুদ্ধে কথা বলার জেরে কলিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরে শৃঙ্খলা পরিপন্থী আচরণ এবং ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে তার বিরুদ্ধে এক বছরের চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের নিয়ম-কানুন ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেডারেশনের দাবি, একজন ক্রীড়াবিদের কাছ থেকে যে আচরণ প্রত্যাশিত, কলির কর্মকাণ্ড তা লঙ্ঘন করেছে।
অন্যদিকে, কামরুন নাহার কলি এর আগেই ফেডারেশনের ভেতরের অনিয়ম, সুযোগ-সুবিধার বৈষম্য এবং প্রশাসনিক স্বচ্ছতার অভাব নিয়ে অভিযোগ তুলেছিলেন। তার এই প্রতিবাদ শুটিং অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই মনে করছেন, তার প্রকাশ্য অবস্থানের কারণেই তিনি শাস্তির মুখে পড়েছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?