clock ,

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। তদন্ত শেষে আসামির সংখ্যা বেড়ে ২৮৬ জনে দাঁড়িয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ ডিসেম্বরজয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনা এবং অন্যান্য নেতারা অংশগ্রহণ করেন। ওই সভায় শেখ হাসিনা দেশবিরোধী বক্তব্য প্রদান করেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান . মুহাম্মদ ইউনূসকে উৎখাত করার নির্দেশ দেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেশের বিভিন্ন স্থানে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।

                          

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য