clock ,

এআই দিয়ে নির্মিত  অ্যানিমেশন সিরিজ ‘ক্যাট বিগি’ আসছে আন্তর্জাতিক পর্দায়

এআই দিয়ে নির্মিত অ্যানিমেশন সিরিজ ‘ক্যাট বিগি’ আসছে আন্তর্জাতিক পর্দায়

কোরিয়ান বিনোদন জগতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠানসিজে ইএনএমতাদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক অ্যানিমেশন সিরিজক্যাট বিগিনিয়ে হাজির হচ্ছে। সিরিজটি পুরোপুরি তৈরি হয়েছে এআই প্রযুক্তি ব্যবহার করে, যা কোরিয়ান কনটেন্ট জগতে এক নতুন মাইলফলক।

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছেক্যাট বিগি প্রিমিয়ার শো। ভ্যারাইটি জানায়, প্রতিষ্ঠানটির ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিরিজটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সিরিজটির গল্প আবর্তিত হয়েছে এক বিড়াল এবং এক শিশুর অদ্ভুত সম্পর্ক ঘিরে। হঠাৎ এক শিশুর সঙ্গে পরিচয়ের পর বিড়ালটি হয়ে ওঠে তার বাবা! এরপর শুরু হয় এক অনন্য যাত্রাভিন্ন এক বাস্তবতায় গড়ে ওঠে পরিবার, সম্পর্ক অভিভাবকত্বের নতুন সংজ্ঞা।

প্রতিটি মিনিট দৈর্ঘ্যের ৩০টি পর্বে সাজানো এই সিরিজটি নির্মাণে ছয়জন বিশেষজ্ঞ কাজ করেছেন।সিজে ইএনএম’-এর এআই বিজনেস অ্যান্ড প্রোডাকশন প্রধান বায়েক ইউং-জাং বলেন, “সাধারণত মিনিটের থ্রিডি অ্যানিমেশন তৈরি করতেই কয়েক মাস লেগে যায়, আর এই পুরো সিরিজটি আমাদের সময় নিয়েছে মাত্র মাস।

তিনি জানান, চরিত্রের গতিবিধি অভিব্যক্তি ফুটিয়ে তোলা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এআই প্রযুক্তির সাহায্যে সেগুলো দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করা গেছে।

সিজে ইএনএম-এর আলোচিত অস্কারজয়ী চলচ্চিত্রপ্যারাসাইট’-এর পরক্যাট বিগিহচ্ছে তাদের কনটেন্ট প্রযুক্তির ভবিষ্যৎ দিকচিহ্নিত করার একটি প্রয়াস।

চলতি জুলাই মাসেই আন্তর্জাতিক অঙ্গনে সিরিজটি মুক্তি পাবে। প্রযুক্তিনির্ভর নতুন ধারার কনটেন্টে আগ্রহীদের জন্য এটি হতে পারে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য