clock ,

আটক ৫ বছরের শিশু ও তার বাবাকে মুক্তির নির্দেশ মার্কিন বিচারকের

আটক ৫ বছরের শিশু ও তার বাবাকে মুক্তির নির্দেশ মার্কিন বিচারকের

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসনবিরোধী অভিযানে আটক বছর বয়সী এক শিশু তার বাবাকে টেক্সাসের আটককেন্দ্র থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত। দেশটির অভিবাসন শুল্ক প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–এর বিরুদ্ধে এই আদেশ দেন একজন ফেডারেল বিচারক।

শনিবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ফ্রেড বিয়েরি তাঁর রায়ে বলেন, শিশু লিয়াম কোনেহো রামোসের আটক অবৈধ ছিল। সম্প্রতি মিনিয়াপোলিস শহর থেকে লিয়াম তার বাবাকে আটক করে আইসিই।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, নীল রঙের টুপি ব্যাকপ্যাক পরা লিয়ামকে মুখোশধারী আইসিই কর্মকর্তারা তুলে নিয়ে যাচ্ছেন। এই দৃশ্য ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির প্রতীক হিসেবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

রায়ে বিচারক বিয়েরি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের জটিল অভিবাসনব্যবস্থার কারণে আবেদনকারীদের শেষ পর্যন্ত স্বেচ্ছায় বা বাধ্য হয়ে নিজ দেশে ফিরতে হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে যেভাবে প্রক্রিয়া পরিচালিত হচ্ছে, তার চেয়ে অনেক বেশি মানবিক সুশৃঙ্খল পদ্ধতিতে বিষয়টি নিষ্পত্তি করা উচিত।

মিনেসোটায় চলমান আইসিই অভিযানকে পর্যন্ত সংস্থাটির সবচেয়ে বড় অভিযান হিসেবে উল্লেখ করা হচ্ছে। মিনিয়াপোলিস শহরে প্রায় তিন হাজার আইসিই সদস্য মোতায়েন রয়েছে। অভিযানের বিরোধিতা করে সেখানে অধিকারকর্মীদের সঙ্গে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। ইতিমধ্যে আইসিই সদস্যদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে মিনিয়াপোলিসের কলাম্বিয়া হাইটস স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে ওই এলাকায় অন্তত চারজন শিক্ষার্থীকে আইসিই আটক করেছে। লিয়াম তাদের একজন। স্কুলের তত্ত্বাবধায়ক জেনা স্টেনভিক জানান, ২০ জানুয়ারি আইসিই সদস্যরা শিশুটিকে তার বাড়ির সামনে একটি চলন্ত গাড়ি থেকে নামিয়ে এনে দরজায় কড়া নাড়তে বলেন।

স্টেনভিকের অভিযোগ, পরিবারের অন্য সদস্যদের ধরতে শিশুটিকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, শিশুটির নিরাপত্তার কথা বিবেচনা করেই আইসিই কর্মকর্তারা তার পাশে ছিলেন, কারণ ওই সময় তার বাবাকে আটক করায় সে একা হয়ে পড়েছিল।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মিনেসোটায় আইসিইর অভিযানের কৌশল সমর্থন করে বলেন, শিশুদের জন্য ধরনের ঘটনা কষ্টদায়ক হলেও মাবাবা হওয়ার কারণে কেউ আইনপ্রয়োগকারী বাহিনীর কাছ থেকে দায়মুক্তি পেতে পারেন না।

এর আগে রয়টার্স জানায়, লিয়াম তার বাবা ইকুয়েডরের নাগরিক। তারা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছিলেন এবং আবেদনকারী হিসেবে বৈধভাবেই দেশটিতে অবস্থান করছিলেন। পরে দুজনকেই টেক্সাসের ডিলি শহরের একটি পারিবারিক আটককেন্দ্রে নেওয়া হয়।

 


You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য