clock ,

রুমিন ফারহানার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরও ছয় নেতা বহিষ্কার

রুমিন ফারহানার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরও ছয় নেতা বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া (সরাইল, আশুগঞ্জ বিজয়নগরের আংশিক) আসনে বিএনপিরবিদ্রোহীপ্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেনসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়। পরে দুপুরে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার দায়ে সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন, সাবেক সদস্য উসমান খান, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন, সরাইল সদর ইউনিয়নের সদস্য জাকির হোসেন মুকুল হোসেন এবং কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই এই ছয় নেতা রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ছিলেন।

বিষয়ে মামুন অর রশিদ বলেন, এত দিন নীরবে রুমিন ফারহানার পক্ষে কাজ করেছি, এখন প্রকাশ্যেই করব। যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চাই বলেই তাঁর পাশে আছি।

এদিকে জেলা বিএনপির সহসভাপতি সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কাগজপত্র হাতে পাননি। দলীয় শৃঙ্খলা অনুযায়ী সংশ্লিষ্ট নেতারা কাজ করছিলেন না বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে একই অভিযোগে গত বুধবার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়। এছাড়া গত মঙ্গলবার শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ আরও ছয় নেতাকে বহিষ্কার করে উপজেলা বিএনপি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই ব্রাহ্মণবাড়িয়া আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রুমিন ফারহানা। তিনি একাদশ সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সদস্য দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁকে আগেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিব। তিনি খেজুরগাছ প্রতীকে নির্বাচন করছেন।

 


You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য