clock ,

অনলাইনে নির্বাচন ও গণভোটের প্রচারণা বৈধ: ইসি সানাউল্লাহ

অনলাইনে নির্বাচন ও গণভোটের প্রচারণা বৈধ: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের প্রচারণা অনলাইনে চালানো যাবে এবং এতে আচরণবিধি লঙ্ঘিত হবে না এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ইসি সানাউল্লাহ বলেন, এবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একটি আসনে ভোট স্থগিত রয়েছে। বিকেল সাড়ে চারটার সময় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রের চৌহদ্দির ভেতরে অবস্থানরত ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।

তিনি জানান, এবারের নির্বাচনে মোট হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮১ জন। সারা দেশে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে স্বশরীরে ভোটগ্রহণ হবে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ কেন্দ্র সাধারণ এবং বাকি ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি।

পোস্টাল ভোট প্রসঙ্গে তিনি বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় লাখ ৩০ হাজার পোস্টাল ব্যালট জমা পড়েছে। নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন লাখ ৫৮ হাজার। দায়িত্ব পালন করবেন হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

ভোট পর্যবেক্ষণের বিষয়ে কমিশনার জানান, নির্বাচনে ড্রোন বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। নজরদারি জোরদারে ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাঁচ লক্ষাধিক পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ব্যালট পেপার অন্যান্য নির্বাচনী সামগ্রী বুধবার থেকে বিতরণ শুরু হয়ে সন্ধ্যার মধ্যে কেন্দ্রে পৌঁছে যাবে। বডি ওর্ন ক্যামেরার সরাসরি ফিড নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত থাকবে, যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা হবে।

ভোটের দিন চার দফা ব্রিফিং করা হবে জানিয়ে তিনি বলেন, ভোটাররা গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সংসদীয় নির্বাচন গণভোটের ফল একসঙ্গে গণনা করা হবে এবং বেশিরভাগ ফলাফল রাতেই পাওয়া যাবে। গণভোটের চূড়ান্ত ফল নির্ধারিত হবে সারা দেশের ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। তিনি আশা প্রকাশ করেন, ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ফল প্রকাশে তাড়াহুড়া করা যাবে না। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকায় গণনায় কিছুটা সময় লাগতে পারে। কালো টাকার ব্যবহার রোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) সতর্ক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য