clock ,

বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত’ নির্বাচন বাংলাদেশে: রয়টার্স

বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত’ নির্বাচন বাংলাদেশে: রয়টার্স

বাংলাদেশে আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই নির্বাচনকে বিশ্বের প্রথমজেন-জি প্রভাবিত নির্বাচনহিসেবে উল্লেখ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর বাংলাদেশে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোতে বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছিল সীমিত কিংবা তারা নির্বাচন বর্জন করেছিল। ফলে ওই নির্বাচনগুলো প্রকৃত অর্থে প্রতিযোগিতামূলক ছিল না।

টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বর্তমানে অধ্যাপক . মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের অভ্যুত্থানে অংশ নেওয়া সমর্থনকারীদের মতে, ২০০৯ সালের পর এবারই দেশে প্রথমবারের মতো একটি প্রকৃত প্রতিযোগিতামূলক নির্বাচন হতে যাচ্ছে।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে বিএনপি জয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জামায়াতে ইসলামী একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনাবিরোধী আন্দোলনকে নির্বাচনী রূপ দিতে ব্যর্থ হয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের সঙ্গে জোট গঠন করেছে।

৩০০ আসনের মধ্যে বিএনপি ২৯২টিতে প্রার্থী দিয়েছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তাঁর দল নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী।

বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার সরকারের পতনের পর ১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশ বাংলাদেশে রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে চীন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পথে যাবে, সেটিও অনেকটাই নির্ভর করবে এই নির্বাচনের ফলাফলের ওপর।

রয়টার্স জানায়, এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় ২৫ শতাংশ তরুণ বাজেন-জি তাদের ভোট রাজনৈতিক সিদ্ধান্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ছাড়া প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী যে ফলই অর্জন করুক না কেন, তা ঐতিহাসিক হতে পারে। জনমত জরিপের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ১৯৭১ সালের পর অনুষ্ঠিত সব জাতীয় নির্বাচনের মধ্যে এবারই দলটি সবচেয়ে ভালো ফল করার সম্ভাবনা দেখাচ্ছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য