clock ,

সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’

সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’

ভারতের অন্যতম জনপ্রিয় সফল ওটিটি সিরিজ মির্জাপুর এবার বড় পর্দায় আসছে। বহুল আলোচিত এই সিরিজ অবলম্বনে নির্মিত সিনেমা মির্জাপুর: দ্য মুভি আগামী সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি একটি অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা।

সিনেমাটিতে সিরিজের মূল আবহ গল্পের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। একই সঙ্গে দর্শকপ্রিয় সিরিজটির পরিচিত চরিত্র অভিনয়শিল্পীদের প্রায় সবাইকে নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ফলে ওটিটি প্ল্যাটফর্মে মির্জাপুরএর সাফল্য যাঁরা উপভোগ করেছেন, তাঁদের জন্য বড় পর্দায় এটি হবে নতুন অভিজ্ঞতা।

নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি শুধুমাত্র সিরিজের পুনর্নির্মাণ নয়; বরং গল্পকে আরও বিস্তৃত গভীরভাবে উপস্থাপন করা হয়েছে। বড় পর্দার উপযোগী করে অ্যাকশন, নাটকীয়তা এবং চরিত্রগুলোর সংঘাতকে আরও জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

২০১৮ সালে প্রথমবার মুক্তি পাওয়া মির্জাপুর অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। অপরাধজগৎ, ক্ষমতার লড়াই এবং প্রতিশোধের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজটি একাধিক সিজনে দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। এর চরিত্রগুলোও ভারতীয় ওটিটি সংস্কৃতিতে আলাদা পরিচিতি পেয়েছে।

নির্মাতাদের আশা, ওটিটি পর্দায় সফলতার পর মির্জাপুর: দ্য মুভি প্রেক্ষাগৃহেও দর্শকদের মধ্যে একই রকম উত্তেজনা সাড়া ফেলবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য