clock ,

এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, বরং জাতিকে পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার ( ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, বিএনপি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়। সে লক্ষ্যেই ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর পঞ্চগড় জেলাকে শিল্পাঞ্চলে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের যে অধিকার অতীতে কেড়ে নেওয়া হয়েছিল, তা ভোটের মাধ্যমেই পুনরুদ্ধার করা হবে। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে স্বৈরাচারী শাসন কেবল নিজেদের স্বার্থেই কাজ করেছে।

বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, দল ক্ষমতায় এলে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য