clock ,

কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

কারাবন্দি অবস্থায় সাবেক পানিসম্পদ মন্ত্রী ঠাকুরগাঁও- (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শনিবার ( ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৯টার দিকে দিনাজপুর জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রমেশ চন্দ্র সেন। পরে পুলিশ পাহারায় তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ মোট তিনটি মামলার আসামি ছিলেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদরের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য