clock ,

শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির স্ত্রীসহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাজধানীর লালমাটিয়া এলাকায় অবস্থিত একটি রেডি ফ্ল্যাটের দলিল চাবি হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সাংবাদিকদের তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য