clock ,

জাপানের রাজনীতিতে ইতিহাস: বিপুল জয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি

জাপানের রাজনীতিতে ইতিহাস: বিপুল জয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি

জাপানের রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করেছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রবল তুষারপাত প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে রোববার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ৪৬৫ আসনের নিম্নকক্ষে এলডিপি এককভাবে পেয়েছে ৩১৬টি আসন, যা ১৯৫৫ সালে দলটির প্রতিষ্ঠার পর সর্বোচ্চ সাফল্য।

এলডিপির জোটসঙ্গীজাপান ইনোভেশন পার্টি’ (ইশিন) ৩৬টি আসন লাভ করায় প্রধানমন্ত্রী তাকাইচির নিয়ন্ত্রণে মোট আসন দাঁড়িয়েছে ৩৫২টিতে। এর মাধ্যমে পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বাসুপারমেজরিটিনিশ্চিত হয়েছে। এই শক্তিশালী ম্যান্ডেট তাকে উচ্চকক্ষের বাধা ছাড়াই প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি কিংবা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আয়রন লেডিনামে পরিচিত তাকাইচির এই বিজয়কে শুধু দলীয় সাফল্য হিসেবে নয়, বরং তার কট্টর রক্ষণশীল দৃঢ় নীতির প্রতি জনগণের স্পষ্ট সমর্থন হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রেখেছে।সানা-কাতসুনামে পরিচিত তাকাইচি-ঘিরে তরুণদের উন্মাদনা তার সরাসরি বক্তব্য কর্মঠ ভাবমূর্তিকে আরও জোরালো করেছে।

তবে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছু উদ্বেগও রয়েছে। খাদ্যপণ্যে আরোপিত শতাংশ ভোক্তা কর স্থগিতের প্রতিশ্রুতি এবং প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের ব্যয় বৃদ্ধির ঘোষণা জাপানের ক্রমবর্ধমান ঋণের চাপ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

আন্তর্জাতিক অঙ্গনে তাকাইচির জয় মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে তারশক্তির মাধ্যমে শান্তিনীতির প্রশংসা করেন। ভারত তাইওয়ানের নেতারাও উষ্ণ বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। তবে চীনের সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাইওয়ান ইস্যুতে তাকাইচির কঠোর অবস্থান এবং সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাকে বেইজিং জাপানের অতীত সামরিকবাদী ধারায় ফিরে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে।

নির্বাচনী প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, এই বিজয় তার ওপর জনগণের প্রত্যাশা দায়িত্ব আরও বাড়িয়েছে। বিরোধীদের সঙ্গে সহযোগিতার ইঙ্গিত দিলেও তিনি তার মূল এজেন্ডা শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা এবং জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধির প্রশ্নে আপসহীন থাকবেন বলে জানান।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য