clock ,

ক্রিকেটারদের জন্য বিসিবির আড়াই কোটি টাকার নতুন টুর্নামেন্ট

ক্রিকেটারদের জন্য বিসিবির আড়াই কোটি টাকার নতুন টুর্নামেন্ট

নিরাপত্তাজনিত কারণে ভারতে দল না পাঠানোয় আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া হচ্ছে না বাংলাদেশের। আইসিসির এই মেগা ইভেন্ট থেকে ছিটকে পড়ায় জাতীয় দলের ক্রিকেটারদের সামনে তৈরি হয়েছিল এক ধরনের অলস সময়। তবে ক্রিকেটারদের মাঠের বাইরে বসিয়ে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই লক্ষ্যেই বিশ্বকাপের আক্ষেপ কিছুটা লাঘব করতে এবং খেলোয়াড়দের প্রতিযোগিতার মধ্যে রাখতে আয়োজন করা হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

চার দিনের এই টুর্নামেন্টে জাতীয় দল তার আশপাশের ক্রিকেটারদের নিয়ে গঠিত তিনটি দল অংশ নেবে। ম্যাচ ফি প্রাইজমানি মিলিয়ে এই টুর্নামেন্টের জন্য কোটি ৫০ লাখ টাকার বাজেট বরাদ্দ রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

 ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ অংশ নেবে ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ দুরন্ত একাদশ এই তিন দল। ধুমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস
টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকছেন দুর্বার একাদশের অধিনায়ক হিসেবে।
অন্যদিকে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী নেতৃত্ব দেবেন দুরন্ত একাদশকে।

তিন দলের কোচিং প্যানেলও চূড়ান্ত করেছে বিসিবি। ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন তার সহকারী হিসেবে থাকছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দুর্বার একাদশের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কোচ মিজানুর রহমান বাবুল বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের কোচিংয়ের অভিজ্ঞতা থাকা বাবুলের সহকারী হিসেবে থাকছেন ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি তুষার ইমরান দুরন্ত একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার তার সহকারী কোচ হিসেবে থাকছেন সাবেক জাতীয় ক্রিকেটার রাজিন সালেহ

বিশ্বকাপ না খেলতে পারার হতাশার মধ্যেও এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ করে দিতে চায় বিসিবি। একই সঙ্গে জাতীয় দল ভবিষ্যৎ ক্রিকেটারদের ফর্ম প্রস্তুতি ধরে রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য