clock ,

হীরালাল সেন পদক পেল ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

হীরালাল সেন পদক পেল ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিতআমার ভাষার চলচ্চিত্র ১৪৩২উৎসবে হীরালাল সেন পদক অর্জন করেছে নির্মাতা মনিরুল হক আকাশের সিনেমা দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল একই সঙ্গে চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্য পুরস্কারও পেয়েছে। রোববার সন্ধ্যায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ছয় দিনের এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামে।

গত ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে শুরু হওয়া এই উৎসবে নতুন পুরোনো মিলিয়ে মোট ২০টি পূর্ণদৈর্ঘ্য এবং তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

সমাপনী অনুষ্ঠানে নির্মাতা মনিরুল হক আকাশের হাতে হীরালাল সেন পদক তুলে দেন চলচ্চিত্র সমালোচক বিধান বিবেরু। সময় উপস্থিত ছিলেন ঢাকা ডক ল্যাবের পরিচালক তারেক আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর অধ্যাপক হাবিবা রহমানসহ চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়ে আলোচনায় আসেদ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল শিগগিরই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মনিরুল হক আকাশ বলেন, “যে কোনো স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বাড়ায়। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর আবারও সম্মাননা পেয়ে ভালো লাগছে।

উৎসবে সেরা নির্মাতা, চিত্রগ্রহণ শব্দশৈলীএই তিনটি পুরস্কার অর্জন করেছে তানিম নূরের নির্মিত চলচ্চিত্র উৎসব

ভাষা আন্দোলনের চেতনায় প্রতিবছর আয়োজন করা এই উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় আহমেদ হাসান পরিচালিত এখানে রাজনৈতিক আলাপ জরুরি ১৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে প্রবাসী বাংলাদেশি নূরের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

উৎসবে প্রদর্শিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল সুনীল বন্দ্যোপাধ্যায়েরদেয়া-নেওয়া’, আলমগীর কবিরেরসূর্যকন্যা’, শরাফ আহমেদ জীবনের৩০২’, রায়হান রাফীরতাণ্ডব’, সালাউদ্দিনেররূপবান’, তারেক মাসুদেরমুক্তির গান’, তপন সিনহারহারমোনিয়ামসহ দেশ-বিদেশের নানা সময়ের আলোচিত চলচ্চিত্র।

সমাপনী দিনে প্রদর্শিত হয় তিনটি পূর্ণদৈর্ঘ্য তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় কলকাতার নির্মাতা জয়ব্রত দাশের দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য