clock ,

ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে ইসির নিষেধাজ্ঞা

ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে ইসির নিষেধাজ্ঞা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণের স্বচ্ছতা, নিরাপত্তা শৃঙ্খলা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি) এই নিষেধাজ্ঞার আওতায় সাধারণ ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

গতকাল রোববার ( ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

ইসির নির্দেশনায় উল্লেখ করা হয়, ভোটকেন্দ্রের ভেতরে ছবি তোলা, ভিডিও ধারণ বা তথ্য আদানপ্রদানের মাধ্যমে ভোটের গোপনীয়তা লঙ্ঘন এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে।

তবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বার্থে কিছু ব্যক্তিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। তারা হলেনভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ এবংনির্বাচন সুরক্ষা ২০২৬অ্যাপ্লিকেশন ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ভিডিপির দুজন সদস্য।

নির্দেশনায় আরও বলা হয়, মাঠপর্যায়ে দায়িত্বরত কর্মকর্তারা যেন এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করেন এবং ভোটকেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেসে বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের তদারকি করতে বলা হয়েছে।

নির্বাচন কমিশন মনে করছে, এই সিদ্ধান্তের মাধ্যমে ভোটগ্রহণের পরিবেশ আরও সুশৃঙ্খল হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য