দেশের সোনার বাজার এখন অত্যন্ত চড়া। প্রতি ভরির দাম প্রায় আড়াই লাখ টাকা ছুঁইছে, ফলে মধ্যবিত্তের কাছে সোনার গয়না কেনা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেক বিদেশফেরত যাত্রী এবং আত্মীয়স্বজন স্বর্ণপিণ্ড বা গয়না নিয়ে আসছেন।
বিদেশ থেকে সোনা আনার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রয়েছে। চলতি অর্থবছর থেকে বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ নিয়মে স্বর্ণপিণ্ড ও সোনার বার আনার সুবিধা আরও বাড়ানো হয়েছে। একজন বিদেশফেরত যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না শুল্কমুক্ত আনতে পারবেন। প্রায় ৮ ভরি ১০ আনা সোনা শুল্কমুক্ত হিসেবে আনা যাবে। তবে একসাথে ১২টির বেশি গয়না আনা যাবে না। শুল্ক দিয়ে আরও সোনা আনা সম্ভব। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ৫ হাজার টাকা শুল্ক দিয়ে বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের সোনার বার আনা যাবে।
কীভাবে আনবেন:
বিদেশফেরত যাত্রীদের ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করতে হবে। এতে নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, জাতীয়তা, আগমনের দেশ এবং শুল্কযোগ্য পণ্যের বিবরণ দিতে হয়।
যদি হাতে শুল্কমুক্ত ১০০ গ্রাম সোনার গয়না বা ২০০ গ্রাম রুপার গয়না থাকে, তবে ফরম পূরণ করার দরকার নেই; সরাসরি গ্রিন চ্যানেল দিয়ে বিমানবন্দর থেকে বের হওয়া যাবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?