বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করা হয়। অভিযোগ অস্বীকার করায় ভুক্তভোগী ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পরবর্তীতে পিবিআই তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। আজ আদালত সেই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?