clock ,

ভারতে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার সাঁটানোর অভিযোগে ব্রিটিশ দম্পতিকে দেশত্যাগের নির্দেশ

ভারতে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার সাঁটানোর অভিযোগে ব্রিটিশ দম্পতিকে দেশত্যাগের নির্দেশ

ভারতের রাজস্থানের পর্যটন শহর পুষ্করেফ্রি প্যালেস্টাইনস্টিকার সাঁটানোর অভিযোগে এক ব্রিটিশ দম্পতিকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় প্রশাসন জানিয়েছে, লুইস গ্যাব্রিয়েল ডি এবং আনুশি এম্মা ক্রিস্টিন শহরের বিভিন্ন জায়গায় এই পোস্টার সাঁটাচ্ছিলেন।

রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ জানুয়ারি পর্যটকরা পুষ্করের বিভিন্ন স্থানে স্টিকার লাগানোর অভিযোগে নোটিশ পান। স্টিকারে লেখা ছিল—‘ফ্রি প্যালেস্টাইন। ইসরায়েলকে বর্জন করুন অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা বলেন, “বিদেশি নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকা ভিসা শর্তের সরাসরি লঙ্ঘন।

ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর অধীনে দম্পতির ভিসা বাতিল করা হয়েছে এবং তাঁদের তাত্ক্ষণিকভাবে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, ভবিষ্যতে তাদের কালো তালিকাভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

পুষ্কর শহর ইসরায়েলিদের মধ্যে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শহরটিতে বর্তমানে প্রায় দুই হাজার ইসরায়েলি অবস্থান করছেন। তাঁরা হাসিদিক ইহুদিদের সংগঠন চাবাদ-এর স্থাপনাগুলোতেও নিয়মিত যান।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হওয়ার পরফ্রি প্যালেস্টাইন’–এর আহ্বান তীব্র হয়েছে। এতে অন্তত ৭১,৮০০ ফিলিস্তিনি নিহত এবং গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন পর্যন্ত প্রায় ৫০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে সরাসরি সমালোচনা থেকে বিরত থাকায়, দেশটি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী হিসেবে দাঁড়িয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নরেন্দ্র মোদি চলতি মাসের শেষে ইসরায়েলে সফর করবেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য